ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দর্শনা চেকপোস্টে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা বিকাশ ঘোষ গ্রেফতার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) বিকাশ কুমার ঘোষকে গ্রেফতার করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে স্ত্রী-সন্তানসহ দেশে ফিরলে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, ১৩ মে বিকাশ কুমার ঘোষ ভারতে প্রবেশ করেন। পরে ২০ মে তার বিরুদ্ধে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার বিষয়টি অগ্রাহ্য করে তিনি শনিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন।গ্রেফতারের পর তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর। তিনি জানান, বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় একটি মামলা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑